সারাদেশ

পাচারকালে মহেশখালীতে ১৬ রোহিঙ্গা নারী-পুরুষ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের মহেশখালীতে রোহিঙ্গা ক্যাম্পের ১৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। এসময় মাঝ নদীতে আরো একটি ট্রলারকে আটক করে কক্সবাজারের দিকে ফেরত নিয়ে গেছে প্রশাসন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রশাসন মহেশখালী চ্যানেলে এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, কক্সবাজার-মহেশখালী নৌ-রুটে সন্ধ্যার পর থেকে কিছুক্ষণ পর পর কাঠের তৈরি যাত্রীবাহী বোট যাওয়া-আসা করছিল। এ রকম ট্রলারে করে কক্সবাজার ঘাট থেকে রোহিঙ্গারা মহেশখালীতে প্রবেশ করছে বলে উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কাছে আগে থেকেই তথ্য ছিল।

সে তথ্যের ভিত্তিতে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে মহেশখালী কক্সবাজার নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ অন্তত ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে।

তাছাড়া মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া পৌর শহরের গোরকঘাটা বাজার এলাকা থেকে আরো ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেন।

অপরদিকে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা রোহিঙ্গাদের বহণকারী একটি ট্রলারকে মাঝ নদী থেকে রাতেই কক্সবাজারের দিকে ফিরিয়ে দেয়া হয়।

পুলিশ জানায়, সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে একটি দালালচক্র মহেশখালী দ্বীপে এনে জড়ো করছিল। এ ঘটনায় দালাল সন্দেহে বাংলাদেশী এক যুবককেও এসমসয় আটক করে পুলিশ।

এদিকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানায় প্রশাসন।

গত কয়েকদিন ধরে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দফায় দফায় মহেশখালীতে জড়ো করা হচ্ছে রোহিঙ্গাদের। এসব ঘটনায় একাধিক দালালকে গ্রেফতারও করে পুলিশ।

এর আগে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির নোয়াখালীয়াপাড়া সমুদ্র সৈকত এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ে ২৩ রোহিঙ্গা।

সম্প্রতি অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা