সারাদেশ

পুলিশের চাকরিতে জালিয়াতির অভিযোগে বরগুনা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা কারাগারে

মুশফিক আরিফ, বরগুনা : পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রইসুল আলম রিপন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ সিরাজুল ইসলাম গাজী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে বরগুনায় পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থী হয়ে আবেদন করেন বরগুনার পৌর সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ি মোঃ মজিবুর রহমানের ছেলে রাজু। এ নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষায় মোটা অংকের টাকার বিনিময়ে রাজুর পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাবু। পরে মৌখিক পরীক্ষার সময় এ জালিয়াতি ধরা পড়ে যায়। এ ঘটনায় ২০১৭ সালের ২১ এপ্রিল বরগুনা সদর থানার কর্মরত সহকারী উপ পরিদর্শক (এএসআই) শামীম রেজা একটি মামলা দায়ের করেন।

মামলার প্রথম তদন্ত কর্মকর্তা (বর্তমানে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় কর্মরত) এসআই হানিফ বলেন, তদন্তের সময় এ জালিয়াতির টাকা চেকের মাধ্যমে পরিশোধের তথ্য পায় পুলিশ। পরবর্তীতে বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রইসুল আলম রিপনের কাছে চুক্ত অনুযায়ী রাখা পাঁচ লাখ টাকার একটি চেক জব্দ করা হয়।

পরে এসআই হানিফ বদলী হওয়ার পর এ ঘটনার দ্বিতীয় তদন্ত কর্মকর্তা তৎকালীন বরগুনার সিআইডির ইন্সপেক্টর সিরাজুল ইসলাম তদন্ত পূর্বক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রইসুল আলম রিপন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাবুসহ চারজনের বিরুদ্ধে ওই বছরের পাঁচ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় জামিনে থাকা রইসুল আলম রিপন এবং রেজওয়ানুল ইসলাম বাবুর জামিনের মেয়াদ শেষ হলে বরগুনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পূনরায় জামিনের আবেদন করেন তারা। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে মামলাটি বিচারের জন্য প্রস্তুত করে বরগুনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাতের আদালতে পাঠান।

এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু বলেন, আসামী রইসুল আলম রিপন সম্পূর্ণ নির্দোষ। অন্যায়ভাবে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আমরা আসামীদের জামিনের জন্য আবেদন করবো।

সান নিউজ/এমআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা