সারাদেশ

বোয়ালমারীতে গরুর খামারের বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামে গরুর খামারের বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেছে। তবে খামার মালিকের উল্টো অভিযোগ জমিজমা নিয়ে বিরোধের জেরে তার চাচাতো ভাই খামারটি বন্ধের ষড়যন্ত্র করছে।

পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয় বরাবর করা মো. সৈয়দ আলী মোল্যা নামে এক ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার রূপাপাত ইউনিয়নের পঁচা মাগুরা গ্রামের বাকা মোল্যার ছেলে জুয়েল মোল্যা ও বারিক মোল্যা অভিযোগকারীর বসত ঘরের সাথে লাগিয়ে একটি গরুর খামার করেন। খামারটিতে ২৫ টি অস্ট্রেলিয়ান গরু আছে। খামারের দুর্গন্ধে আশেপাশের মানুষ অতিষ্ঠ বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে খামারের মালিক জুয়েল মোল্যা বলেন, আমি খামারের পয়:নিষ্কাশনের জন্য বড় হাউজ করছি। এখন থেকে আর কোন অভিযোগ থাকার কথা নয়।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রাজিমুল আলম ৭ জুলাই বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি সরেজমিন তদন্ত প্রতিবেদন পেশ করেন। উক্ত সরেজমিন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশ দেন।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা