সারাদেশ

বোয়ালমারীতে স্কুল ছাত্রী অপহৃত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪) অপহৃত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বোয়ালমারী থানায় তিন জনকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ সোমবার (১৯ অক্টোবর) বাবলু শেখ (৪০) নামে একজনকে আটক করেছে। উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামে চাঞ্চল্যকর এ অপহরণের ঘটনা ঘটেছে।

থানা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী এবং মজুরদিয়া গ্রামের মো. রায়হান মাতুব্বারের মেয়ে মোছাঃ মাছুরাকে স্কুলে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতো ও কুপ্রস্তাব দিত একই গ্রামের মোসলেম শেখের ছেলে লাভলু শেখ (৩০)। এ ঘটনা মাছুরা তার পিতা-মাতাকে জানালে তারা বিষয়টি লাবলুর অভিভাবকদের অবহিত করেন। এতে মাছুরার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে লাভলু। গত ১৬ অক্টোবর গভীর রাতে সে সিঁদ কেটে মাছুরার কক্ষে প্রবেশ করে এবং তাকে অপহরণ করে।

এ ঘটনায় মেয়ের বাবা রায়হান মাতুব্বার রোববার রাতে বোয়ালমারী থানায় লাভলুকে আসামী করে মামলা দায়ের করেন। বোয়ালমারী থানা পুলিশের সাতৈর ইউনিয়নের জয়নগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ, উপ পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম আসামী লাভলু শেখের বড় ভাই বাবলু শেখকে নিজ বাড়ি থেকে সোমবার আটক করে আদালতে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ বাহাউদ্দীন বাহার বলেন, লাবলু খুব দুর্ধর্ষ প্রকৃতির লোক। আমি লাবলুকে একাধিকবার সতর্ক করলেও তাতে কান দেয়নি। ও কাউকেই পরোয়া করে না।

সান নিউজ/কেএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা