সারাদেশ

বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন বাহিনীর কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ ৭ জনকে আটক করেছে। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ ৭ জনকে আটক করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বেগমগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলো, সুমন বাহিনীর সদস্য একলাশপুরের লাল মিয়াজী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে মোরশেদ আলম বাবু (১৮), একলাশপুরের গাড়িয়াল বাড়ির আলতাফ হোসেন’র ছেলে মোহাম্মদ জহির (১৭), একলাশপুর গ্রামের নিজাম উদ্দিন’র ছেলে কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য ইমাম উদ্দিন সাব্বির (১৯), একলাশপুরের লাল মিয়াজী বাড়ির শহীদ উল্যার ছেলে তানজিদ মেহরাজ (১৮), একলাশপুরের কাজী বাড়ির মোশারফ হোসেন স্বপনের ছেলে দাইমুল ইসলাম পাভেল (১৯), পশ্চিম একলাশপুর গ্রামের শাহ আলম মাস্টারের ছেলে কিশোর গ্যাং তুফান গ্রুপের সদস্য জাবেদ (১৮), মধ্য একলাশপুর গ্রামের মনির আহম্মদ মাস্টারের ছেলে সম্রাট বাহিনীর সদস্য নাছরোল্লাহ নেহাল (৩৩)

আটকদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়, আটকরা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক এলে তাকে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিতো। স্থানীয়দের অভিযোগ কিশোর গ্যাংয়ে ভরপুর উপজেলার একলাশপুর ইউনিয়ন। সেই সাথে কিশোর গ্যাং দমনে অব্যাহত অভিযানের দাবি জানান তারা।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা