সারাদেশ

সিলেটে ফাতেমার ঘাতক স্বামী র‌্যাবের খাঁচায়

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের কানাইঘাটে ফাতেমা বেগম নামক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় তার স্বামী মরম আলীকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার রাতে সিলেটের বিয়ানীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

শুক্রবার সকালে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর আগফৌদ গ্রামের গৃহবধূ ফাতেমার লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ। সেদিন রাতেই কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন ফাতেমার মা জলিকা বেগম।

তিনি মামলায় ফাতেমার স্বামী মরম আলীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করেছেন ( নম্বর- ২২)।

ফাতেমা বেগমের লাশ ময়নাতদন্ত শেষে শনিবার রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে ফাতেমাকে তার শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র মরম আলী। এরপর পালিয়ে যান তিনি।

শুক্রবার সকালে পুলিশ ও সিলেট সিআইডির ক্রাইম সিন ইউনিট তার লাশ উদ্ধার করে। ফাতেমার শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মুখ ও কান দিয়ে রক্ত বের হতেও দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

আগে তার আরেকটি বিয়ে হয়েছিল। বছরখানেক আগে ফাতেমা বিয়ে করেন মামাতো ভাই মরম আলীকে।

সান নিউজ/এক/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা