সারাদেশ

খুলনার পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক :

খুলনার প্লাটিনাম জুট মিলে চাকরি অবসায়ন ও অবসরপ্রাপ্ত শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হচ্ছে আজ (সোমবার ১৯ অক্টেবর) থেকে। ইতোমধ্যে ৩ হাজার ৬৭৪ জন শ্রমিকের মাঝে ৪৩১ কোটি টাকার চেক ও সঞ্চয়পত্র বিতরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মিল কর্তৃপক্ষ।

জুট মিলের যুগ্ম শ্রম পরিচালক মো. মিজানুর রহমান জানান, বিজেএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহের বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধানের লক্ষ্যে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ০১ জুলাই থেকে ২৫টি পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে। শ্রমিকদের ৬০ দিনের নোটিশ পে ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।

তিনি বলেন, কর্মরত শ্রমিকদের চাকরি গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় ১৩%-২৭% অতিরিক্ত সুবিধাসহ অবসায়ন এবং ২০১৩ সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিকদের চূড়ান্ত পাওনাদি পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের চূড়ান্ত পাওনা ২ লাখ টাকার ঊর্ধ্বে প্রাপ্যদের ৫০% সঞ্চয়পত্র এবং ৫০% নগদ অর্থ পরিশোধের লক্ষ্যে বেলা ১১টা হতে প্লাটিনাম জুবিলি জুট মিলের অফিসার্স ক্লাবের সম্মুখে নগদ অর্থ ও সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুলনা অঞ্চলের প্লাটিনাম জুবিলি জুট মিলের অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত (গোল্ডেন হ্যান্ডশেক সুবিধাসহ) মোট ৩ হাজার ৮৩৬ জন শ্রমিকের চূড়ান্ত পাওনা নগদ অর্থ ২১৬ কোটি ২৮ লাখ ৬ হাজার চব্বিশ টাকা এবং মোট ৩৬৭৪ জন শ্রমিকের ২১৪ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৬৭১ টাকা তিনমাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে বিতরণ করা হবে। তিনি আরও জানান, পর্যায়ক্রমে দ্রুততম সময়ে অন্য মিলগুলোতেও শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। সঞ্চয়পত্রের ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে দিতে হবে। তাই ইন্টারনেট ব্যবস্থা সচল থাকার উপর নির্ভর করছে। এ ব্যাপারে প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী জানান, ইতোমধ্যে শ্রমিকদের পাওনা আনুষ্ঠানিকভাবে পরিশোধের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা