সারাদেশ

ব্রিফকেস থেকে গুলি উদ্ধার, বরিশালে টিটিসির হোস্টেল সুপারের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : রাইফেলের ২০ রাউন্ড গুলি অবৈধভাবে রাখার দায়ে বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)র হোস্টেল সুপারকে দশ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আজ (১৮ অক্টোবর) রবিবার বরিশালের জেলা জজ কে এম শহীদ আহম্মেদের বিচারাধীন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে আসামীর উপস্থিতিতে এ দণ্ডাদেশপ্রদান করা হয়।

দন্ডপ্রাপ্ত হোস্টেল সুপারের নাম হেলাল আকন। তিনি পিরোজপুর জেলার কাউখালি উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত ইউসুফ আলী আকনের ছেলে।

আদঅলত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকেলে বরিশাল নগরীর সৈয়দ হাতেম আলী কলেজের সামনে থেকে হেলাল আকনকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।হেলাল আকনের সাথে থাকা ব্রিফকেসে তল্লাশি করে ২০ রাউন্ড রাইফেলের গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গুলির কোন বৈধ কাগজ দেখাতে পারেনি হলোল আকন। এঘটনায় ওইদিনই ডিবির এসআই আহসান কবির কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। তদন্তে সত্যতা পেয়ে ডিবির এসআই কামাল হোসেন ওই বছরের ২৯ মে গ্রেফতারকৃত হেলাল আকনের বিরুদ্ধে চার্জশিট দেন। রাষ্ট্রপক্ষ ১৫ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত টিসিটিসর হোস্টেল সুপারকে দশ বছরের দন্ডাদেশ প্রদান করেন আদালত।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা