সারাদেশ

নারায়ণগঞ্জে প্রতিবেশীর টেঁটার আঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সানাউল্লাহ (৩৩) নামের এক যুবককে টেঁটা মেরে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দিঘুলিয়ারটেক এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসলেমা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

এ পর্যন্ত ঘটনা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত সানাউল্লাহ দিঘুলিয়ারটেক এলাকার সাত্তার সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে হাঁস-মুরগি নিয়ে সানাউল্লাহর স্ত্রী মোসলেমার সঙ্গে পাশের বাড়ির আক্তার হোসেনদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় অসুস্থ সানাউল্লাহ ঢাকায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। রাত ৯টার দিকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে ঝগড়ার কারণ জানতে চাওয়ায় আক্তার হোসেনসহ তাদের লোকজনের মধ্যে ফের বাগবিতণ্ডা হয়।

এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে আক্তার হোসেন ঘর থেকে টেঁটা নিয়ে নিয়ে এসে সানাউল্লাহর বুকের নিচে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে সানাউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সানাউল্লাহর পরিবারের অভিযোগ, সানাউল্লাহর সঙ্গে আক্তার হোসেনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিদের গ্রেফতার করা হবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা