সারাদেশ

খুলনায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনার পাইকগাছা, কয়রা ও দাকোপ উপজেলায় গত সেপ্টেম্বর মাসে শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে পল্লী বিদ্যুতের আওতাধীন খুলনা জেলার সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলাতাফ হোসেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানান। এছাড়া আসন্ন দুর্গাপূজার সময় বিদ্যুৎ সংযোগবিহীন মণ্ডপে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হলে তাদের চাহিদার ভিত্তিতে তাৎক্ষণিক সংযোগ প্রদান করা হবে।

রোববার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষ থেকে অনলাইনে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় সক্ষমতা অর্জনে সকল উপজেলায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপনে জরুরি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে খুলনা জেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র সঞ্চয়ী ও খামারিদের মধ্যে অতিরিক্ত তিন কোটি ৪৪ লাখ টাকা ঋণ বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এসডিজি’র আলোকে সকল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান সকল দপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, সরকারি কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা