সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের দুই ব্যক্তি নিহত

তিমির বনিক, মৌলভীবাজার

সিলেট বিভাগের হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোকাবিল গ্রামের মণিপুরী মুসলিম সম্প্রদায়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতরা হলেন জসিম আহমেদ ও আবুল কালাম। তাঁরা দুজনই সিলেট ডাক বিভাগে কর্মরত ছিলেন। জসিম আহমেদ ডাক বিভাগের গাড়িচালক এবং আবুল কালাম মেইল গার্ড হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গতকাল রাতে মাধবপুরের নয়াপাড়া কাওসারনগর এলাকায় ডাক বাহী মেইল গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

একই গ্রামের দুই ব্যক্তির এমন মর্মান্তিক মৃত্যুতে কমলগঞ্জের মোকাবিল গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের দু'জনের মৃত্যুতে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

বোঁচাগঞ্জে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে আলোচনা সভা

দিনাজপুরের বোঁচাগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম আরও...

ধুলাসার এখন মরা খাল, নাব্যতা হ্রাসে বাড়ছে জীবিকা সংকট

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প...

জীর্ণশীর্ণ অবস্থায় ২ লাখ মানুষের এক মাত্র চিকিৎসালয়

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪ একর জমির উপর দ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা