সারাদেশ

পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার আটপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হল, মোবারকপুর গ্রামের সাদেক মোড়লের ছেলে আমির হামজা (৬) ও সাদেক মোড়লের ভাই হবি মোড়লের ছেলে সানি (৫)।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পানিতে ডুবে নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই হয়। তারা দুজন রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় আটপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা