সারাদেশ

হবিগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক প্রভাকরের চার সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন করেছে অনলাইন টিভি সাংবাদিক ইউনিটি। রোববার (১৮ অক্টোবর) দুুপুরে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক অপু চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রহমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বাসদের সভাপতি পীযূষ চক্রবর্তী, পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী শওকত, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর,দৈনিক বাংলাদেশের খবরের জেলা প্রতিনিধি ফয়সল চৌধুরী, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর আবদুল কাদির, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি জাহেদ আলী মামুনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট ও ৩ সেপ্টেম্বর মাধবুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহম্মদের দুর্নীতি-অনিয়ম নিয়ে দুটি সংবাদ প্রকাশ দৈনিক প্রভাকর। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (আমল-৬) আদালতে ২০ কোটি টাকার মানহানী মামলা দায়ের করেন।

মামলায় আসামী করা হয় মামলার আসামিরা হলেন, দৈনিক প্রভাকরের সম্পাদক মো. আব্দুল হালীম, ভারপ্রাপ্ত সম্পাদক মো. সহিবুর রহমান, বার্তা সম্পাদক আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ ও সংশ্লিষ্ট প্রতিবেদককে।

সান নিউজ/এফসি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা