সারাদেশ

ফেনী সীমান্তের শূণ্যরেখা থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ফেনী : বাংলাদেশ-ভারত সীমান্তের শূণ্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) খোলা আকাশের নিচে পড়ে থাকা দুই ভাই করিম (২৮) ও স্বপন (২৪) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সাড়ে ১১টার দিকে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

করিম ও স্বপন পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের কালাধন সরকারের ছেলে।তাদের বাবা গণমাধ্যমকে জানান, ফজরের নামাজের কিছুক্ষণ আগে তারা মাছ ধরতে গিয়েছিলো।

স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন বলেন, ভোরের দিকে সীমান্তের ১৫-২০ ফুট ভেতরে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, বজ্রপাতের শিকার হয়ে তাদের মৃত্যু হয়েছে।

ছাগলনাইয়া-পরশুরাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশান চাকমা জানান, তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত মাহমুদ জানান, বেলা ১টার দিকে মরদেহগুলো আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। মরদেহগুলো থানায় আনা হচ্ছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

গুথুমা বিজিবি ক্যাম্পের হাবিলদার হাফিজ জানান, বিবিজি-বিএসএফ এর সাথে পতাকা বৈঠক শেষে মরদেহগুলো উদ্ধার করে পরশুরাম মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের ১০ সন্তানের মধ্যে চতুর্থ ও পঞ্চম সন্তান ছিলেন করিম এবং স্বপন। তারা দুজনেই বিবাহিত। তাদের মধ্যে করিমের একটি ছেলে রয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা