হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিকের মৃত্যু
সারাদেশ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামকস্থানে লরিচাপায় অটোরিকশায় থাকা চা শ্রমিক সবুজ ব্যানার্জী (৪০) নিহত ও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সবুজ ব্যানার্জী উপজেলার নয়াপাড়া চা বাগানের শ্রমিক স্বপন ব্যানার্জীর ছেলে। এছাড়া তিনি নিজেও চা শ্রমিক ছিলেন।

আহতরা হলেন- মাধবপুর পৌর শহরের বনিকপাড়ার সুধীর বণিকের ছেলে প্রণব বনিক (৪০) ও বাড়াচান্দুরা গ্রামের অনিল দেবের ছেলে রতন দেব (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে ওই অটোরিকশাকে লরিচাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী। তাদের বি-বাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা