সারাদেশ

সেপটিক ট্যাংকে পড়ে দুই চা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে পড়ে চা বাগানের দুই চা শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন উপজেলার চাতলাপুর এলাকার মোহন বাউরির ছেলে দুর্গা চরণ বাউরি (২৫) ও রাবন বাউরির ছেলে চা শ্রমিক রাজু বাউরি (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাউরি টিলা এলাকায় রাবন বাউরির বাসার টয়লেটের ৩০ ফুট গভীর নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে দুইটি ছাগল পড়ে যায়। ছাগল উদ্ধারে চা শ্রমিক দুর্গা চরণ বাউরি ট্যাংকের নিচে নামেন, দীর্ঘক্ষণও তিনি ফিরে না আসায় তাকে উদ্ধার করতে রাজু বাউরিও নিচে নামেন। তিনিও ফিরে না আসায় সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়া হয়। পরে কুলাউড়া থানা ও কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস বিকেল ৪টায় ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টার পর দুজনের মৃতদেহ উদ্ধার করে।শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী ও কমলগঞ্জ উপজেলা ফয়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা