সারাদেশ

ফরিদপুরে নারী উন্নয়ন সমিতির নামে বরাদ্দকৃত জমি দখলের পায়তারা

বিভাষ দত্ত, ফরিদপুর : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারে দক্ষিন কালামৃধা মহিলা উন্নয়ন সমিতির নামে লিজ নেয়া ২০ শতাংশ জমি জোর পূর্বক দখল করে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি মহল, এমন অভিযোগ ওই সমিতির নারী সদস্যদের। এর প্রতিবাদে শুক্রবার বেলা ১২ টায় কালামৃধা বাজারে ওই জায়গার সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সমিতি’র কয়েক’শ অসহায় নারী।

তারা জানায়, ২০০২ সালে ১৫০ জন অসহায় নারী নিয়ে দক্ষিন কালামৃধা মহিলা উন্নয়ন সমিতি গঠিত হয়। পরে ২০০৩ সাল থেকে বাজারের ১৩৪ নং মৌজার, ৩৪৪ খতিয়ানের ৫৬১ দাগের ২০ শতাংশ খাস জমি অসহায় নারীদের কর্মসংস্থান ও আর্থিক সচ্ছলতার জন্য লিজ দেয় সরকার।

তাদের অভিযোগ, স্থানীয় ভুমি অফিসের যোগ সাজশে সমিতির নামে লিজকৃত সেই জায়গা দখলের চেষ্টা করছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। অসহায় নারীদের জীবনের কথা বিবেচনা করে লিজ নেয়া জমির দখল বুঝে পেতে প্রশাসন ও সরকারের কাছে দাবী জানায় তারা।

এসময় সমিতির সভানেত্রী সালমা আক্তার বলেন, “উপজেলা সহকারী কমিশনার ভুমির কার্যালয় থেকে আমরা শুনানির নোটিশ পাই। সেখানে আমরা হাজির হয়ে সকল কাগজপত্র দেখালেও দখলদারদের কেউই সেখানে হাজির হয়নি, এমন ৪ দিন হয়েছে। এখন তারা আমাদের লিজকৃত জায়গায় দোকান তুলে ভাড়া দিচ্ছে, বিক্রি করছে।”

সাধারণ সম্পাদক মিসেস মমতা খাতুন বলেন, “সমিতির নারীদের অসহায় পেয়ে আমিনউদ্দিন হাওলাদারের ছেলে বদিউজ্জামান হাওলাদার, ইসমাইল মোড়লের ছেলে আমীর মোড়ল গংরা আমাদের সমিতির নামে লিজ নেয়া ২০ শতাংশ জমি দখল করে দোকান ঘর তুলেছে। সর্বশেষ ২০১৮ সালে বাৎসরিক সরকারী কর জমা দিয়ে লিজের কাগজ আমাদের নামে। কিন্ত ২০১৯ সালের লিজের টাকা জমা দিতে গেলে ভুমি অফিস থেকে নানা অজুহাত দেখিয়ে আমাদের টাকা জমা না নিয়ে সময় ক্ষেপন করে আসছে।”

অভিযোগের বিষয়ে দখলদারদের অন্যতম আমীর মোড়লের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি দাবী করেন, তার বোন সমিতির সাবেক সভানেত্রী জাহানারা বেগম তাকে এই জমি দিয়েছেন। সমিতির নামে লিজ নেয়া জমি কেউ কাউকে দিতে পারে কিনা এমন প্রশ্ন করা হলে আমীর মোড়ল কোন উত্তর দিতে পারেন নি। এমনকি এই জমির কোন কাগজপত্র তার কাছে আছে কিনা জানতে চাইলে কোন কাগজপত্র নেই বলেও জানান তিনি।

এই বিষয়ে উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মো. আল আমিন জানান, জমিটি লিজ দেয়া ছিল দক্ষিন কালামৃধা মহিলা উন্নয়ন সমিতির নামে। এই সমিতির সাবেক সভানেত্রী জাহানারা বেগম এলাকার বিভিন্নজনকে স্টাম্পের মাধ্যমে ওই জমি দিয়েছেন, এমন কয়েকটি স্টাম্প আমাদের কাছে আসছে। লিজকৃত জমি হস্তান্তর করার সুযোগ নেই। সেটি করে মহিলা উন্নয়ন সমিতি লিজের শর্ত ভঙ্গ করেছেন বিধায়, তাদের লিজ নবায়ন করা হয়নি। এখন যারা দখলে আছে, দোকান নির্মান করেছে, তারাও লিজের আবেদন করেছে। আমি কয়েকবার তাদের ডেকেছি বিষয়টি সমাধানের জন্য, কিন্তু সমাধান হয়নি। তাদের বলেছি, তারা যদি নিজেরা মিমাংসা করে আসে তাহলে যৌথভাবে লিজ দেয়া যেতে পারে। অন্যথায় যেহেতু সমস্যার সৃষ্টি হয়েছে সেহেতু বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সান নিউজ/বিডি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা