সারাদেশ

খুলনায় শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা মহানগরীর শিরোমণি এলাকায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। শুক্রবার (১৬ অক্টোবর) খানজাহান আলী থানায় শিশুর মা বাদি হয়ে মামলা করেন। এ ঘটনায় অভিযুক্ত এরশাদ মুন্সিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর শিরোমণি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে খাবার দেয়ার লোভ দিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে যায় একই এলাকার শওকত মুন্সির ছেলে মোঃ এরশাদ মুন্সি। সেখানে শিশুটিকে ধর্ষণের পর কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। বৃহস্পতিবার শারিরিক অবস্থার অবনতি হলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় শুক্রবার ওই শিশুর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। অভিযুক্ত এরশাদ মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বর্তমানে শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিসাধীন আছে।

সান নিউজ/কেএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা