সারাদেশ

পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টায় দুই বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই বৃদ্ধকে গ্রেপ্তার করে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের মৃত. নাজির শেখের ছেলে জাফর শেখ (৬২) ও খুলনা জেলার ডুমুরিয়া গ্রামের মৃত. এজাহার শেখের ছেলে লুৎফর শেখ (৬০)।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ বছরের ওই শিশুকে লুৎফর শেখ ও জাফর শেখ ফুঁসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুটি দৌড়ে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে। পরে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আজ সকালে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা