গোসাইবাড়ি সড়ক
সারাদেশ

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোসাইবাড়ি এলাকায় উন্নয়নের তেমন কোনো দৃশ্যমান ছোঁয়া নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রায় ২৫ বছর আগে দেওভোগ বাজার থেকে আরসিসি পদ্ধতিতে প্রায় ৪০০ মিটার নির্মিত গোসাইবাড়ি রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায়, বর্তমানে এটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এমনকি কেউ অসুস্থ হলে এম্বুলেন্স যেতে পারেনা। অনেক চালক এ রাস্তাতে চলতে অনীহা প্রকাশ করেন, আর চললেও অতিরিক্ত ভাড়া দাবি করেন। এতে প্রতিদিন দুর্ভোগ ও বাড়তি ব্যয়ের মুখে পড়ছেন এলাকাবাসী।

বাসিন্দারা আরও জানান, পৌরসভার ভবন থেকে অল্প দূরত্বে অবস্থিত হওয়া সত্ত্বেও গোসাইবাড়ি এলাকা দীর্ঘদিন ধরে অবহেলিত। সড়ক সংস্কারের পাশাপাশি এখনো এলাকায় গ্যাস সংযোগ, সুপেয় পানির লাইন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক বাতির ব্যবস্হা গড়ে ওঠেনি।

মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাসিন্দা শাহানাজ আশরাফী বলেন, মুন্সীগঞ্জ পৌরসভাটি একটি প্রথম শ্রেণির পৌরসভা, নাগরিক হিসেবে আমাদের মৌলিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তাই দ্রুত গোসাইবাড়ি সড়ক সংস্কার, গ্যাস ও পানির লাইন স্থাপন এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আরেক বাসিন্দা সালমান শেখ বলেন, আমরা যে পৌরসভার বাসিন্দা আমার মনে হয় না। আমরা নিয়মিত পৌর কর দেই। কিন্তু আমাদের পৌরসভা কি সেবা দেয়। রাস্তা নির্মাণ হয়েছে ২৫-২৬ বছর আগে, পরে আর কোন সংষ্কার হয়নি। আমরা রিকসা নিয়ে চলতে পারিনা। ঠিকমতো রাস্তা বাতিও নেই, অন্ধকারের গ্রাম আমাদের এ এলাকা। পৌরসভার থেকেও আমরা গ্রামে বসবাস করছি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, গোসাইবাড়ি রাস্তাটির বিষয় আমরা অবগত রয়েছি। রাস্তাটি আমাদের তালিকায় রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা