সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৫

সান নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে ভোলাহাট উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আসাদুল হক মুশরীভুজা বটতলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
ওসি ও স্থানীয়রা জানান, নিহত আসাদুল হকের সঙ্গে একই গ্রামের ইলিয়াস আলীর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পূর্ববিরোধ ছিলো। এরই জের ধরে সকালে দুপুরে ওই দুইজনসহ তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে গুরুতর আহত হলে আসাদুল হককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। সংঘর্ষের সময় অন্তত তিনটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সান নিউজ/ আরাফাত

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা