সারাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খাল ভরাটের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার মস্তোফাপুর ইউনিয়নের নওহাটা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি খালে বালি ফেলে ভরাট করার অভিযোগ উঠেছে কামাল শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মুনজিলা জানান, খাল ভরাটের ঘটনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে গত ২৮ ফেব্রুয়ারি মাদারীপুর আদালতে ১৪৫ ধারা জারির আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে নিষেধাজ্ঞা জারি করেন বলে তিনি দাবি করেন।
সরেজমিনে গিয়ে দেখা, আদালতের নির্দেশনা থাকার পরও খালে বালি ফেলে ভরাটের কাজ চলতে থাকে। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সাময়িকভাবে ভরাট কাজ বন্ধ করে দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পর পুনরায় ভরাট কার্যক্রম শুরু করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।এদিকে অভিযুক্ত কালাম শেখ স্থানীয় এক বিএনপি নেতার প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
বিষয়ে অভিযুক্ত কালাম শেখ বলেন, আমি আমার বাড়ির কাজ শুরু করেছি।বাড়ির জিনিসপত্র কিভাবে নিবো।তাই এখানে অস্থায়ীভাবে বালি দিয়ে খাল ভরাট করেছি।পুলিশ এসেছিল এখন কাজ বন্ধ রাখবো।
নোটিশে বলা হয়, বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এ কারণে আদালত বিরোধীয় সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের দখল পরিবর্তন বা বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
নালিশি সম্পত্তির তফসিলে উল্লেখ আছে, নির্দিষ্ট দাগ নম্বরের জমির অংশবিশেষ নিয়ে এ বিরোধ সৃষ্টি হয়েছে। জমির চারদিকে সরকারি খাল, বাদীর নিজ জমি, বিবাদীর জমি ও সাহিদুল খানের জমি সীমানা হিসেবে উল্লেখ করা হয়েছে।
নোটিশ প্রাপ্তির পর নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা