সারাদেশ

মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে অস্ত্র-ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা! আহত-৪ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও দেশীও অস্ত্র নিয়ে বাঁধার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে ৪ জন আহতের খবর পাওয়া গেছে, তবে তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে।

পরে এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে। তারা ভোট চাইতে যাওয়া লোকজন উপর হামলা চালায়।

সদর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আতাউল করিম জানান, লিজন (৩০) নামে ককটেলের আঘাতের একজন আহত এসেছিলেন। তবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিলো। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা