সারাদেশ

ফরিদপুরে ধর্ষকদের বিরুদ্ধে শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারন করে রাজপথে শপথ নিয়েছে ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

বুধবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে তাদেরকে যৌন নিপীড়ন বিরোধী শপথ বাক্য পাঠ করান নারী নেত্রী এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। এসময় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনের দুই শতাধিক নেতা কর্মী।

শপথ পাঠে অংশ নেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রায় দুই শতাধিক সদস্য। নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের মত নিকৃষ্ট কর্ম থেকে সর্বদা বিরত থাকিব। সকল বয়সের নারী ও পুরুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করিব। যে কোন ধরনের অনৈতিক কর্মকান্ড দেখলে নিঃসংকোচে বীরদর্পে প্রতিবাদ করিব। দেশের আইনের প্রতি সর্বদা সম্মান প্রদর্শন করিব বলে শপথ নেন তারা।

মানবন্ধন কর্মসূচীতে অংশ নেয় নন্দিতা সুরক্ষা, ৬৪ ডি ইনিসিয়েটিভস, চল পাল্টাই, স্বেচ্ছাসেবী বন্ধু মহল, বিডি ক্লিন ফরিদপুর, মানুষ মানুষের জন্য, মানবতার কল্যানে ফরিদপুর, উৎসর্গ পরিবার, অনুপ্রয়াস, উদ্যম, কেয়া স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশন, তরুছায়া, কিং কারাতে বাংলাদেশ, রেডিও ফরিদপুর, প্রচেষ্টা, একতা ফাউন্ডেশন, উইথ শি ও উৎস ফরিদপুর এর সদস্যরা।

বক্তব্য রাখেন নন্দিতা সুরক্ষার তাহিয়্যাতুল জান্নাত রেমি, অনুপ্রয়াসের আবিদ শরীফ, ৬৪ ডি ইনিসিয়েটিভসের আরমান হোসেন, চল পাল্টাইয়ের সোহান সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই মুহূর্তে দেশে কেউ নিরাপদ নয়, ধর্ষিতার ভিডিও ভাইরাল হয়। কিন্তু ধর্ষকের ভিডিও ভাইরাল হয় না। তারা বলেন, ধর্ষকদের কোন দলের অভাব হয় না, কারন তারা কোনো না কোনো দলের ছত্রছায়ায় একই কাজ বারবার করে পার পেয়ে যাচ্ছেন। রাজনৈতিক পরিচয় হিসাবে নয়, একজন ধর্ষক হিসাবে শাস্তি দিলে সমাধান হবে।

ধর্ষনের শাস্তি ফাঁসি চাই দাবী জানিয়ে বক্তারা বলেন, এভাবে অপরাধ বাড়তে বাড়তে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, তখন ধর্ষকরা আরো হিংস্র হয়ে উঠবে। তখন আর কিছুই করার থাকবে না। তারা ধর্ষকদের উপযুক্ত শাস্তি ও তীব্র নিন্দা জানিয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

সান নিউজ/বিডি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা