সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান বাবলু আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : পঞ্চগড়ে তাপমাত্রা বেড়েছে

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।

আরও পড়ুন : পিকাপ-নসিমনের সংঘর্ষে নিহত ২

চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়।

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা