সারাদেশ

মুন্সিগঞ্জে ৭২ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে ধর্ষকের রোষানল থেকে রক্ষা পেলোনা ৭২ বছর বয়সী এক বৃদ্ধা। রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হয়ে ধর্ষণের শিকার হন তিনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে পৌরসভার পূর্ব-শীলমন্দি এলাকায় এ ঘটনা ঘটলেও শনিবার (০৩ সেপ্টেম্বর) থানায় মামলা হলে তারপর বিষয়টি জানাজানি হয়।

শনিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার বৃদ্ধাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের ছেলে ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূঁইয়ার ভাগনে। রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে এশার নামাজ পড়ার জন্য অজু করতে ঘর থেকে বের হন ওই বৃদ্ধা। এ সময় মুখে কাপড় গুঁজে বৃদ্ধাকে ধর্ষণ করেন এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ। গুরুতর অবস্থায় বৃদ্ধাকে সেখানে ফেলে পালিয়ে যান কাদের। পরে বৃদ্ধাকে উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হলে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বৃদ্ধাকে প্রথমে বাড়িতে চিকিৎসা দেয়া হয়। এরপর মুন্সিগঞ্জ পৌরসভায় কর্মরত বৃদ্ধার এক আত্মীয়কে বিষয়টি জানানো হয়। বৃদ্ধার ওই আত্মীয় বিষয়টি পৌর মেয়রকে জানান। বিষয়টি শুনে বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন মেয়র।

শনিবার (০৩ অক্টোবর) দুপুরে ওই বৃদ্ধা থানায় অভিযোগ দিতে এবং চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হলে হত্যার হুমকি দেয়া হয়। খবর পেয়ে বিকেলে ওই বৃদ্ধাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণের মামলা করেন বৃদ্ধা। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।

তিনি বলেন, “এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার বৃদ্ধাকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা