আর্টস

জেনে নিন কেমন কাটবে দিন

সান নিউজ ডেস্ক : আজকে আপনার দিনটি কেমন যাবে রাশিচক্রের মাধ্যমে জেনে নিন। মনে রাখবেন জ্যোতিষ যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ : আজ কারো জন্য কাজ করে আনন্দ পাবেন। উপার্জনের সুযোগ বাড়বে। সৃজনশীল কাজের আলোচনায় অগ্রগতি। প্রেমের বাধা মিটে যাবে। প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

বৃষ : পুরনো সমস্যা সমাধানে নিকটজনের সহায়তা পাবেন। যোগাযোগ ও জনসংযোগ কাজে অগ্রগতি। বকেয়া টাকা আদায়ের যোগ প্রবল। সামাজিক কাজে সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে।

মিথুন : কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে পারেন। কাজকর্মে পরিশ্রম বাড়বে। প্রেম-পরিণয়ে বাধা। অসমাপ্ত কাজ অনেকটা শেষ হবে। কর্মস্থলে প্রতিকূল পরিবেশেও কৃতিত্ব দেখাতে পারবেন।

কর্কট : কোনো সম্ভাবনাময় কাজ নিয়ে ভাবতে পারেন। হঠাৎ কিছু প্রাপ্তির যোগ আছে। আপনার রসিকতা অন্যের বিপদ ডেকে আনতে পারে। আর্থিক লেনদেনে মনোযোগী হোন।

সিংহ : জমি বা আবাসনসংক্রান্ত কাজে সফলতা। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। পরনির্ভরতায় নতুন পরিকল্পনা করবেন না।

কন্যা : আজ ভালো সময় কাটবে। পরিকল্পনায় অগ্রগতি। কর্মস্থলে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। প্রচারমূলক কাজে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকাদের ভুল-বোঝাবুঝির অবসান। লক্ষ্যে স্থির থাকুন।

তুলা : নতুন কাজের অগ্রগতি। ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। প্রিয়জনের সঙ্গে একান্ত যোগাযোগে মন ভালো থাকবে। অর্থের ঘর শুভ। পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় পদক্ষেপ নিন।

বৃশ্চিক : পারিবারিক ও সামাজিকভাবে আপনার গুরুত্ব বাড়বে। ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি আশা করা যায়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি। বুদ্ধি দ্বারা সবার মন জয় করতে পারবেন।

ধনু : ভালো কাজের আশ্বাস পাবেন। অনাহৃত কারণে মানসিক চাপ বাড়তে পারে। তৃতীয় ব্যক্তির জন্য ঝামেলা হতে পারে। ব্যয় বাড়বে। আবেগের বশে কোনো কাজ করবেন না। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।

মকর : আজ শুভ কিছু ঘটতে পারে। বাড়তি আয়ের সুযোগ আসবে। বন্ধুসঙ্গ আনন্দ দেবে। কর্মস্থলে গোপন বিষয়ে আলোচনা না করাই ভালো। জীবন সম্পর্কে আশাবাদী থাকুন। ভালো থাকুন।

কুম্ভ : কাজে ধারাবাহিকতা থাকবে। নিজের কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। মুড ও স্থিতিহীন ভাবাবেগ ক্ষতির কারণ হতে পারে।

মীন : মানসিক চাপ থাকলেও দিনটা আনন্দের মধ্যে কাটবে। বিদেশ থেকে শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। ঘরকে শান্তির নীড়ে পরিণত করুন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

পিএসসির সদস্য হলেন জাবি অধ্যাপক শামীমা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকা...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা