আর্টস

লটারি পাবে বৃশ্চিক, অর্থকষ্টে ভুগবে সিংহ

সান নিউজ ডেস্ক : চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস। তবে জ্যোতিষ যা-ই বলুক মনে রাখা উচিত, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনি নিজেই!

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি উপভোগের। কোনো বিশেষ জায়গায় ঘুরতে যেতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। আয়-রোজগার বাড়তে পারে। আমদানি-রফতানি বাণিজ্যে লাভবান হবেন। প্রবাসীরা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)
আজ কারো সহায়তায় কোনো বিপদ থেকে মুক্তি পেতে পারেন। কর্মস্থলে বন্ধু বা সহকর্মীদের কথায় প্ররোচিত হবেন না। লোভ সামলে নিজের কাজের প্রতি মনোযোগী হোন। বিদেশ যাত্রায় অগ্রগতি হবে।

মিথুন (২২ মে-২১ জুন)
ব্যবসা-বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। রাজনৈতিক ও সামাজিক কাজে ব্যস্ত হতে পারেন। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। সাংগঠনিক কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)
উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। কর্মস্থলে কোনো ভালো সুযোগ পাবেন। কোন অতিন্দ্রীয় সাধকের সাথে দেখা করতে পারেন। বিজ্ঞানের শিক্ষার্থীদের পরীক্ষায় আশানুরুপ সাফল্য আসবে না।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)
দীর্ঘদিনের অর্থকষ্ট আজ আরো তীব্র হবে। দাম্পত্য জীবনে উটকো কোনো ঝামেলা আসতে পারে। সড়কে সাবধানে চলাফেরা করতে হবে। কোনো শিক্ষকের অসুস্থতার সংবাদ পেতে পারেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
জীবন সঙ্গীর আজ কর্মে উন্নতির সম্ভাবনা রয়েছে। অংশিদারী ব্যবসা-বাণিজ্যে সফল হবার সম্ভাবনা। কোনো আত্মীয়র সহযোগীতায় ব্যবসায়িক চুক্তি বা অর্ডার পেতে পারেন। বিদেশ থেকে কিছু অর্থ লাভের যোগ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
গুরুজনের উপদেশ মেনে চলা মঙ্গল। কর্মস্থলে কোনো সহকর্মী বা অধিনস্ত কর্মচারীর ভুলের মাশুল গুনতে হতে পারে। আজ হঠাৎ করে রেগে ওঠার কারণে শরীর কিছুটা দূর্বল থাকবে। গোপন শত্রুতার শক্ত হাতে মোকাবিলা করতে হবে।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
আজ কোনো লটারি পাওয়ার সুসংবাদ পেতে পারেন। অভিনয় ও নৃত্য শিল্পীদের নতুন কাজের সুযোগ আসবে। অনলাইনে পণ্য বিক্রেতাদের আজ ভালো আয় রোজগার হতে পারে। সন্তানের পড়াশোনা বা পরীক্ষা নিয়ে কিছুটা দুশ্চিন্তা করতে পারেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। কোনো আত্মীয়র সহায়তায় চাকরি লাভের যোগ বলবান। যানবাহন চালকদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বন্ধুদের সহায়তায় কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে। ভূমি ও এপার্টমেন্ট ক্রয়-বিক্রয়ে সাবধান হতে হবে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
গৃহস্থালী কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা। যানবাহন ও আসবাবপত্র ক্রয় বিক্রয় শুভ। বিকাশ ও রকেট এজেন্টদের ভালো আয় রোজগারের সুযোগ রয়েছে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
বকেয়া টাকা আদায় হতে পারে। বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে। খুচরা ও পাইকারি বাণিজ্যে নতুন বিনিয়োগ করতে পারেন। সঞ্চয়ের সুযোগ আসবে। খাদ্য ও পোষাক ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির যোগ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। চাকরিজীবী ও ব্যবসায়ীদের আর্থিক দিক বলবান হয়ে উঠবে। জীবন সাথীর পূর্ণ সাহায্য পেতে পারেন। অংশিদারী কাজে ভালো আয় রোজগার হতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা