ছবি: সান নিউজ
সারাদেশ
ফ্যামিলি কার্ড

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর  প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, যারা ফ্যামিলি কার্ড নিয়ে বিতর্ক করেছেন, ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালিয়েছেন সেই সকল দলও এখন ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য অধির আগ্রহে বসে আছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ডাসার উপজেলার পূর্ব খান্দুলী এলাকার সংসদ সদস্যর বাসভবন হলরুমে সমাজকল্যাণ মন্ত্রনালয় থেকে গরীব অসহায় মানুষের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন,আমরা বলতে চাই শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করবেন না, সত্যের সাথে থাকবেন, যেটা ভাল সেটাকে ভাল বলবেন আর যেটা খারাপ সেটাকে নিয়ে সমালোচনা অবশ্যই করবেন যেটা আমরা শুনতে বাধ্য। এজন্য যে য়েই দল করি যেভাবেই থাকি সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেদুল ইসলাম,ডসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার,কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান তালুকদার,ডাসার উপজেলা ছাত্র দলের আহবায়ক আলাউদ্দিন সরদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা