ছবি: সান নিউজ
সারাদেশ
‘বিডি ব্লাড ডোনেট, মুন্সীগঞ্জ’ এর উদ্যোগ 

মুন্সীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় মুন্সীগঞ্জে প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ব্লাড ডোনেট, মুন্সীগঞ্জ’। শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার দেওভোগ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন বয়স ও পেশার শত শত মানুষ অংশ নেন।

এছাড়াও ক্যাম্পে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. নাজমুল আলম, রাব্বি হাসান, সিপন, ইমরান সরদার, ইয়াছিন গাজী, মাহি ইসলাম, ওমর ফারুক, মারিয়া, মাহামুদুর, নাহীদ, জিসান, সিয়াম, মামুন, নুরুজ্জামান, সিদ্দিকুর রহমান, সোহাগ, উজ্জ্বল সরকার, রুকন মৌল্লা, সিফাদ দেওয়ান, নুরসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তারা পুরো সময়জুড়ে আগতদের সেবাদানে নিরলসভাবে কাজ করেন।

সংগঠনের সদস্য মাহি ইসলাম বলেন, আমরা স্বেচ্ছাসেবকরা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে চাই। সমাজের সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও আরও বড় পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করব। আমরা সবাইকে সঙ্গে নিয়েই মানুষের কল্যাণে কাজ করতে চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয়ের এ উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এমন মানবিক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ব্লাড ডোনেট, মুন্সীগঞ্জ’-এর এই উদ্যোগ মানবসেবায় তরুণদের ইতিবাচক ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

ফোনের অতিরিক্ত ব্যবহার! তৈরি করছে দূরত্ব

একসময় দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেন। অথচ...

বাবার মৃত্যুর পর মাঠে ফিরলেন মেসি

বাবা হোর্হে মেসির মৃত্যুর এক সপ্তাহ পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা