আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে অঞ্চলটি ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।


রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো সম্ভাব্য অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। অনলাইনে এ সতর্কবার্তা জারি করা হয়েছে।


তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত হানার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। একপর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।’

তিনি আরও বলেন, ইরানের ওপর তিনি আস্থা হারাচ্ছেন, কারণ দেশটি ‘কথা ভঙ্গ করে’ এবং ‘মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা দেয়’।


যুক্তরাষ্ট্রের অঞ্চলব্যাপী সতর্কতা

মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের সতর্কবার্তায় বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে ও প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব সময় সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

পোস্টে আরও বলা হয়েছে, বেশ কয়েকটি বিমান সংস্থা স্বাভাবিক সময়সূচি পুনরায় চালুর পরিকল্পনা স্থগিত করেছে। আবার কিছু প্রতিষ্ঠান সব রুটে ফ্লাইট বাতিল করেছে। এ অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করতে অথবা পরিস্থিতির আরও অবনতি হলে সে অনুযায়ী প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চল হয়ে যেকোনো গন্তব্যে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা এবং ভ্রমণের সময় বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সর্বশেষ তথ্যের ওপর নিবিড় নজর রাখতে বলা হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসও পৃথক পৃথক সতর্কতা জারি করেছে। জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক ঘাঁটিগুলোর আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয়কেন্দ্রের অবস্থান জেনে রাখতে বলা হয়েছে।


জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসও বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল এবং ইরানের আচরণ অপ্রত্যাশিত হতে পারে বলে উল্লেখ্য করে সতর্কতা জারি করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা