ছবি: সংগৃহিত
জাতীয়

ভিসার শর্ত শিথিল করলো চীন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান্টন ফেয়ার) অংশগ্রহণ সহজ করতে বিশেষ ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংঝুতে তিনটি ধাপে এ মেলার সরাসরি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে বিশেষ ভিসা সুবিধার এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, ক্যান্টন ফেয়ারে অংশ নিতে ভিসা আবেদনকারীদের বাধ্যতামূলকভাবে শুধু ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্র জমা দিলেই হবে। এটি ভিসা আবেদনের প্রধান ও আবশ্যিক নথি হিসেবে বিবেচিত হবে। তবে আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ইচ্ছুক ব্যক্তিরা অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী চীনা ভিসা, ভ্রমণের রেকর্ড কিংবা প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, অনলাইন আবেদনপত্রে ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য থাকলে আবেদন গ্রহণ করা হবে না এবং প্রয়োজন হলে তা সংশোধনের জন্য ফেরত পাঠানো হতে পারে। তাই আবেদনপত্র নিজ দায়িত্বে সম্পূর্ণ ও নির্ভুল তথ্য দিয়ে পূরণের আহ্বান জানিয়েছে দূতাবাস।

এ ছাড়া ভুয়া বা জাল আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা নকল নথি ব্যবহার করলে শুধু বর্তমান আবেদনই বাতিল হবে না, ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।

চীনা দূতাবাস আরও জানিয়েছে, ভিসা সেবা দেওয়ার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়নি। ভিসার ধরন, মেয়াদ, অবস্থানের সময় এবং প্রবেশের সংখ্যা সংশ্লিষ্ট নীতিমালা ও আবেদনকারীর পরিস্থিতি বিবেচনায় নির্ধারণ করা হবে।

একই সঙ্গে ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা লাগবে না’, ‘বিশেষ চ্যানেল’ বা ‘ভেতরের যোগাযোগ’–এর মতো প্রলোভনমূলক দাবির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

ঢাকায় চীনা ভিসা আবেদন সেবা কেন্দ্রের হটলাইন (0088-02) 226603261-এ কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।

এছাড়াও ভিসা সংক্রান্ত অভিযোগ বা মতামত জানাতে আবেদনকারীরা [email protected] অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করতে পারবেন।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

গ্যাস সংকটে ১৬ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্যাস সংকটের কারণে টানা ১৬ মাস ধরে বন্ধ রয়েছে দেশের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা