ছবি: সংগৃহিত
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে এবং কমিশন যেকোনো সময় এই নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, নির্বাচনের তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি; স্পিকারের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের পর নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তিনি নিজেই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী সব কার্যক্রম পরিচালিত হবে কমিশন প্রাঙ্গণ থেকে। সংসদীয় অধিবেশনে উপস্থিতি বা অনুপস্থিতি এই নির্বাচন প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবে না বলেও নিশ্চয়তা দেন তিনি।

তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনের মতো বড় দায়িত্ব থাকায় কমিশন দ্রুততম সময়ে এই নির্বাচন পর্ব শেষ করতে চায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদীয় আসন সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়নি এবং সব প্রস্তুতি গুছিয়ে যথাসময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ব্রাজিল অধ্যায়ের ইতি নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

জমে উঠেছে ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারার হাট

ঝালকাঠি, বরিশাল ও পিরোজপুরের তিন উপজেলার চারটি ইউনিয়ন জুড়ে অবস্থিত দেশের সর্ব...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা