ছবি: সংগৃহিত
সারাদেশ

গাইবান্ধায় দাদার সঙ্গে দাওয়াতে এসে ট্রাক চাপায় নাতির মৃত্যু 

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রাকচাপায় রাসেল মিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা এলাকার রুবেল মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গত শুক্রবার দাদার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার নাসিরাবাদ এলাকায় এসেছিল শিশু রাসেল মিয়া। সন্ধ্যার আগমুহূর্তে মহাসড়ক পার হচ্ছিলেন তারা। এসময় শিশুটি দাদাকে ছেড়ে আগেই হেঁটে সড়কের মাঝাখানে পৌঁছে যায়। ঠিক তখনই দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকটির সামনের বাম পাশের চাকায় রাসেল আটকে গেলে প্রায় ২০ ফুট দূরত্ব পর্যন্ত ছিটকে ও ছেচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে। এসময় ট্রাকচালক পালিয়ে যায়। দুর্ঘটনার দৃশ্যটি পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে দেখা যায়, শিশুটি মহাসড়কে
উঠতেই মুহূর্তের মধ্যে ট্রাকটি তাকে চাপা দেয় এবং কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা