ছবি: সংগৃহীত
বাণিজ্য

দুর্দান্ত ফিচার সব নিয়ে এলো গ্যালাক্সি এ০৫এস

নিজস্ব প্রতিবেদক: গ্যালাক্সি ‘অসাম’ সিরিজের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৫এস নিয়ে এলো স্যামসাং বাংলাদেশ। সর্বাধুনিক এই ডিভাইসটিতে রয়েছে সুবিশাল ব্যাটারি, শক্তিশালী প্রসেসর ও অনবদ্য ক্যামেরা সেটআপসহ আরও অনেক দুর্দান্ত ফিচার।

আরও পড়ুন: শুক্র-শনি ব্যাংক খোলার নির্দেশ ইসির

স্যামসাংয়ের নতুন সংযোজন গ্যালাক্সি এ০৫এস- এ স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দেবে ফোন ব্যবহারে অনবদ্য পারফরমেন্স, সাথে নিশ্চিত করবে চার্জের কার্যকরী ব্যবহার।

এই শক্তিশালী প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১২ ওয়ান ইউআই ৫.১ সফটওয়্যারের সমন্বিত ব্যবহার ডিভাইসটির গতি ও সক্ষমতাকে আরও সমৃদ্ধ করবে, ফলে ব্যবহারকারীরা উপভোগ করবেন নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিং সুবিধা ও স্মুথ অ্যাপ্লিকেশন অপারেশন।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

পাশাপাশি হাই রেজ্যুলেশন ও হাই রিফ্রেশ রেটের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ৯০ হার্জ ডিসপ্লে।

বিনোদন হোক বা সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন পছন্দ করেন- এমন প্রযুক্তিপ্রেমী মানুষেরা এখন এই ডিসপ্লে ব্যবহার করে সারাদিন নিজের ভালো লাগার কনটেন্ট উপভোগ করবেন।

গ্যালাক্সি এ০৫এস ডিভাইসে ৫০ মেগা পিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগা পিক্সেল ডেপথ ক্যামেরা, ২ মেগা পিক্সেল ম্যাক্রো ক্যমেরা ও ১৩ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে সাংবাদিকদের নির্দেশনা

ফটোগ্রাফির বিষয়টি বিবেচনা করে ভার্সেটাইল এ ক্যামেরা সেটআপটি নিয়ে এসেছে স্যামসাং। এর মাধ্যমে এখন ব্যবহারকারীরা সব ধরণের ছবি ও ভিডিও স্বাচ্ছন্দ্যে ধারণ করার সুযোগ পাবেন। একই সাথে দীর্ঘ সময়ের জন্য ফোন ব্যবহার নিশ্চিত করবে এর সুবিশাল ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং।

গেমার ও ছবিপ্রেমী মানুষের জন্য একদম যথার্থ হবে নতুন এই গ্যালাক্সি এ০৫এস ডিভাইস। এতে র‍্যাম+ ফিচারের মাধ্যমে ৮ জিবি পর্যন্ত র‍্যাম বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে। এতে করে এখন ব্যবহারকারীরা খুব সহজেই তাদের পছন্দের গেমস খেলতে পারবেন ও নান্দনিক ছবি তুলে ফোনে সেভ করার সুযোগ পাবেন।

এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব এমএক্স বিজনেস মো. মূয়ীদুর রহমান বলেন, গ্যালাক্সি ‘অসাম’ এ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে আসতে পেরে স্যামসাং অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন: শেখ হাসিনা ভিসানীতি পরোয়া করেন না

এখন সব ফিচার এক জায়গাতেই পাওয়া যাবে্য। ফলে ডিভাইসটি গেমিং ও ফটোগ্রাফি পছন্দ করেন- এমন মানুষের প্রয়োজন খুব ভালোভাবে পূরণ করতে পারবে। গ্যালাক্সি এ০৫এস স্মার্টফোনটি ব্যবহারকারীদের মাঝে সাড়া জাগাবে বলে আশাবাদী আমরা।

স্মার্টফোনটি এখন দুটি সংস্করণে পাওয়া যাচ্ছে। মাত্র ২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের গ্যালাক্সি এ০৫এস এবং মাত্র ২৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে এর ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের সংস্করণটি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা