টেকলাইফ

স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের রিয়েলমি ৯ আই মাত্র ১৭,৪৯০ টাকা

সান নিউজ ডেস্ক: ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের ৪র্থ প্রান্তিকে বাংলাদেশের নাম্বার ১ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাজারে নিয়ে এসেছে নাইন সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি ৯ আই। এই স্মার্টফোনে থাকছে বাংলাদেশের প্রথম স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসর।

ভ্যালেন্টাইনস ডে-তে এক ভার্চুয়াল উন্মোচন অনুষ্ঠানে ব্র্যান্ডটির অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ৯ আই উন্মোচন করেছে। রিয়েলমি ৯ আই স্মার্টফোনের দু’টি সংস্করণ রয়েছে। একটি ডিভাইসে রয়েছে ৬ জিবি র‌্যাম (যা ১১ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) ও ১২৮ জিবি রম। এর বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯,৪৯০ টাকা। এছাড়া ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমের অন্য ডিভাইসটি ১৭,৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রিজম ব্লু ও প্রিজম ব্ল্যাক এ দু’টি দুর্দান্ত রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৯ আই।

রিয়েলমি ৯ আই হলো প্রথম ফোরজি স্মার্টফোন, যেখানে বাংলাদেশের প্রথম সর্বাধুনিক স্ন্যাপড্রাগন ৬৮০, ৬ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে এ দামের মধ্যে অত্যাধুনিক প্রসেসরের কোন ফোন বাজারে পাওয়া যাচ্ছে না। দ্রুতগতি সম্পন্ন প্রসেসরের কারণে, ব্যবহারকারীরা এই ফোনের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনের পারফরমেন্স উপভোগ করতে পারবেন, কারণ এই নতুন চিপসেটটি ৬২ শতাংশ কম শক্তি খরচ করে এবং ১২ ন্যানোমিটার প্রসেসরের তুলনায় ৪৬ শতাংশ বেশি কর্মক্ষমতা প্রদান করে।

ব্যবহারকারীদের সুবিধার জন্য রিয়েলমি ৯ আই ডিভাইসটি এ সেগমেন্টে প্রথম ৩৩ ওয়াট ডার্ট চার্জিং সল্যুশন নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ডিভাইসটি আগের জেনারেশনের চার্জিং সল্যুশন থেকে ৩৬% দ্রুততর চার্জ করতে পারবেন এবং ০-১০০% চার্জ হবে মাত্র ৭০ মিনিটে। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি সুবিধা থাকায় এ ফোনটি দিয়ে ৪৮.৪ ঘণ্টা ফোনে কথা বলা যাবে।

আরও পড়ুন: চ্যালেঞ্জ দিলেন রেজা কিবরিয়া

৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে সুবিধার রিয়েলমি ৯ আই ডিভাইসটিতে স্মার্টফোন ব্যবহারের নির্বিঘœ অভিজ্ঞতা ও শক্তি সাশ্রয়ের জন্য পাঁচ স্তরের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিভাইসটিতে রয়েছে এই প্রাইজ সেগমেন্টে হাই রেস ডুয়াল স্টেরিও স্পিকার, যা সঙ্গীতপ্রেমীদের গান শোনার অভিজ্ঞতাকে আরো উপভোগ্য করবে। এ সব ফিচার ও অত্যাধুনিক চিপসেট থাকায় এ সেগমেন্টে এটিই সেরা ফোন।

রিয়েলমি ৯ আই ডিভাইসটি দেখতে বেশ চমৎকার। কারণ, ডিভাইসটি স্টেরিও প্রিজম ডিজাইন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে আট স্তরের অপটিক্যাল কোটিং। টেক্সচার ছাঁচে তিন হাজারেরও বেশি প্রিজমের মতো লাইন সমন্বয় রয়েছে। আলোতে প্রিজম্যাটিক টেক্সচার ‘লাইট ইন দ্য মুভমেন্ট’ এর ভিজ্যুয়াল অনুভূতি তৈরি করে। ৮.৪ মিমি পুরুত্ব এবং ১৯০ গ্রাম ওজনের এ ফোনটি পাতলা এবং হালকা।

আরও পড়ুন: দেশবিরোধী বিএনপিকে পরাস্ত করা হবে

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এ ডিভাইসটিতে বিভিন্ন ফিচার ব্যবহার করা হয়েছে। অতি-স্বচ্ছ ছবি তোলার জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ছবি তোলার অন্যান্য ফাংশন যেমন: নাইট মোড, প্যানোরামিক ভিউ, টাইম-ল্যাপস, পোর্ট্রেট মোড এবং এআই বিউটি ব্যবহারকারীর প্রতিটি ক্যাপচারকে করবে দুর্দান্ত। সাথে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে দারুণ সব সেলফির জন্য। এক কথায় ২০২২ সালের শুরুতে তরুণদের জন্য দারুণ স্মার্টফোন রিয়েলমি ৯ আই নিয়ে এসেছে দেশের তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি।

রিয়েলমি: ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রির রেকর্ড গড়েছিল।

আরও পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ড. হাবিব

রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমি ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে।

ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা