ছবি-সংগৃহীত
বাণিজ্য

বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বর্জ্য থেকে ১১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন: টিসিবির জন্য তেল কিনবে সরকার

বুধবার (২২ নভেম্বর) ৩৯তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরে বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বর্জ্য থেকে ১১ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২৫ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ২১ টাকা ১০৫ পয়সা হিসাবে আনুমানিক পরিশোধ করতে হবে ৪ হাজার ৬৮ কোটি টাকা।

আরও পড়ুন: সোনার দামে রেকর্ড

বিদ্যুৎ মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিউবোর ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ কেনা হলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১ টাকা হিসাবে ২০ বছর মেয়াদে পরিশোধ করতে হবে আনুমানিক ৩ হাজার ৫৬৬ কোটি ৪০ লাখ টাকা।

মন্ত্রিসভা কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের ‘আরিচা-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং: ডব্লিউপি-০২-এর পূর্ত কাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দিয়েছে। যার ব্যয় হবে ১১২ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৭৯২ টাকা।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা