ছবি-সংগৃহীত
বাণিজ্য

৪৮ টাকায় মিলছে এক হালি ডিম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সরকার নির্ধারিত ট্রাকসেল থেকে ৪৮ টাকায় এক হালি ডিম কিনতে পারবেন ভোক্তারা।

আরও পড়ুন : ধান কিনবে সরকার

সোমবার (১৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান টিসিবি ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি জানান, সারা দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করছিল। গত ৬ আগস্টের ১২ টাকার ডিম হঠাৎ করে ৯ আগস্ট ১৫ টাকা হয়ে গেল। এরপর আমরা ব্যাপকভাবে সারাদেশে অভিযান পরিচালনা করেছি। তখন প্রাণিসম্পদমন্ত্রী প্রতি পিস ডিমের দাম ১০ টাকা ৫০ পয়সা ও খুচরা বাজারে ১২ টাকা নির্ধারণ করেন।

আরও পড়ুন : স্বর্ণের দাম আরও বাড়লো

ভোক্তা ডিজি বলেছেন, আসলে প্রান্তিক খামারিদের খাবার থেকে শুরু করে সবকিছু কর্পোরেট প্রতিষ্ঠানগুলো থেকে কিনতে হয়। এরপর গত ১২ অক্টোবর পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার সাথে যোগাযোগ করি।

তিনি জানান, সরাসরি খামার থেকে এনে ১২ টাকায় ডিম বিক্রি করবেন। এরই ধারাবাহিকতায় আজকে এ কার্যক্রম উদ্বোধন করলাম। ঢাকার ১৬-২০টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন : পেঁয়াজের দাম কমেছে

এ সময় উপস্থিত ছিলেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসানসহ ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা