ছবি: সংগৃহীত
বাণিজ্য

ঢাকায় দেশীয় খাবারের উৎসব শুরু কাল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ২৬ দিনব্যাপী দেশের বিভিন্ন প্রান্তের নামকরা সুস্বাদু সব খাবার নিয়ে উৎসব আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।

আরও পড়ুন: দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে ‘দ্যা লোকাল ক্যালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’ নামের এ উৎসব।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ঢাকা রিজেন্সি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হোটেলটির নির্বাহী পরিচালক শাহিদ হামিদ এফ আই এইচ এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: আরও ৫০২৮০ ব্যাগ স্যালাইন আমদানি

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক (সেলস এন্ড মার্কেটিং) মো. মাহমুদ হাসান, পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) শেফ এটিএম আহমেদ হোসাইন ও সহকারী ব্যবস্থাপক (পাবলিক রিলেশন ও কমিউনিকেশন) দেওয়ান ফারহানা মাশুক ইরা।

‘দ্যা লোকাল ক্যালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’ উৎসবটির আয়োজনে থাকবে- চট্টগ্রামের মেজবান, সিলেটের সাতকড়া গোশত, খুলনার চুইঝাল, কক্সবাজারের লইট্টা ভাজি, চাঁপাইনবাবগঞ্জ জেলার কালাই রুটি ও চাটগাঁওয়ের কালাভুনা।

আরও পড়ুন: স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল পরিদর্শন

আরও থাকবে পুরান ঢাকার খাসির লেগ রোস্ট, নেহারি, তেহারি, বিরিয়ানি। সেই সাথে হরেক রকমের ভর্তাও পাওয়া যাবে।

এছাড়া মিষ্টি আইটেমের মধ্যে থাকবে- নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোনার বালিশ মিষ্টি, বরগুনার চুইয়া পিঠা, চ্যাপা পিঠা, মুইট্টা পিঠা, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই ও মেহেরপুরের রস কদম্ব।

আরও পড়ুন: অর্থ সচিবের সাথে আইএমএফের বৈঠক

দেশীয় খাবার এ উৎসবের আয়োজনে অংশগ্রহণের জন্য ৪৯৯৯ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিলেক্টেড কার্ড হোল্ডাররা পাবেন বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি।

উৎসবে ঢাকা রিজেন্সির লয়ান্টি প্রোগ্রাম প্রিমিয়ার ক্লাব মেম্বাররা ব্যুফে ডিনারে অগ্রাধিকার পাবেন। এ আয়োজন চলবে হোটেলটির গ্র্যান্ডডিওস রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত। এ সময় খাবার খেতে খেতে ইন্সট্রুমেন্টাল মিউজিক শুনবেন ভোজনরসিকরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা