ফের অনিয়ন্ত্রিত পেঁয়াজ বাজার
বাণিজ্য

ফের অনিয়ন্ত্রিত পেঁয়াজ বাজার

সান নিউজ ডেস্ক: নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত মূল্য, ভোক্তার জীবনে উঠেছে নাভিশ্বাস। এখন তালিকায় যুক্ত হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ। গত কয়েক সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগুণের কাছাকাছি।

আরও পড়ুন: পরমাণু কেন্দ্র দখলে নিরাপত্তা পরিষদে উদ্বেগ

অপরদিকে আকাশছোঁয়া দামের পাশাপাশি অভিযোগ উঠেছে ভোজ্য তেলের সংকটের। বোতলের গায়ে লেখা মূল্যের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানা যায়।

ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েও রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায়। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। গত বৃহস্পতিবারের বাজারের তুলনায় দাম বেড়েছে ১০-১৫ টাকা। ওই বাজারে পেঁয়াজ পাওয়া যেতো ৫০-৫৫ টাকা।

শনিবার (৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার, মধুবাগ ও রামপুরা বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

কারওয়ান বাজারের বিক্রেতা গৌতম পাল সংবাদ মাধ্যমকে বলেন, এবারে শীতকালে ভারীবৃষ্টিতে পেঁয়াজের কাঙ্ক্ষিত ফলন হয়নি। যে কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম। সামনে রোজার মাস, তাই মানুষের মধ্যে পেঁয়াজ কেনার প্রবণতা বেশি দেখতে পাচ্ছি। যদিও এ বছর আগেভাগেই সব কিছুর দাম একটু বেশি। আমরাও হতাশ, কারণ দাম বাড়লে বেচাকেনা ভালো হয় না।

এদিকে কারওয়ান বাজারে যে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। সেই পেঁয়াজ রামপুরা, মুধবাগ এলাকায় এসে মান অনুসারে ৬৫-৭০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

অন্যদিকে সয়াবিন তেলের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি গোপনে বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকা । যদিও বোতলে লেখা মূল্য ১৬৫-১৬৮ টাকা। আর ৫ লিটারের বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বিক্রি মূল্য ৭৯৫-৮০০ টাকা হলেও বেশি দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ-শ্রীলঙ্কা সম্পর্ক দৃঢ় হবে : প্রধানমন্ত্রী

এ বিষয়ে মধুবাগের ব্যবসায়ী মাহাবুব হোসেন বলেন, কয়েকদিন ধরে ডিলাররা তেল সরবরাহ করছে না। অর্ডার দিয়েও তেল পাচ্ছি না। অনেকেই তেল চাচ্ছে দিতে পারছি না।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬০ লাখ ছুঁল

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় গত ৬ ফেব্রুয়ারি বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৬৮ টাকা, খোলা সয়াবিন তেল লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৪৩ টাকা নির্ধারণ করে দেয় । পাঁচ লিটারের বোতলের দাম ঠিক করা হয় ৭৯৫ টাকা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা