বাণিজ্য

চীনে ১ জুলাই হতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কার্যকর

নিজস্ব প্রতিবেদক :

চীন বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। আর এজন্য শর্তহীনভাবে বাংলাদেশকে সর্বমোট ৮ হাজার ২৫৬টি পণ্যের শুল্ক-মুক্ত কোটা-মুক্ত প্রবেশাধিকার সুবিধা প্রদান করে আদেশ জারি করেছে চীন।

এর ফলে চীনের বাজারে বাংলাদেশের সব সম্ভাবনাময় পণ্য শুল্ক-মুক্ত ও কোটা-মুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত ২০১৮-১৯ অর্থবছরে চীন থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ ছিল প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল মাত্র বিলিয়ন মার্কিন ডলারের নীচে।

বাংলাদেশের রফতানি বৃদ্ধির মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির সার্বিক দিক-নির্দেশনায় এবং বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করে।

এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে চীনের সঙ্গে বিনিময়পত্র স্বাক্ষর করে। এছাড়াও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও অগ্রধিকার মূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পদক্ষেপ গ্রহণ করেছে।

যার মধ্যে ভুটান, নেপাল ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্তকরণের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, দক্ষিণ আমেরিকার জোটের দেশ সমূহ, পূর্ব ইউরোপের বাণিজ্য জোটের সঙ্গেও আলোচনা চলছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা