বাণিজ্য

আজিজ কোর্টে বাংলাদেশ ফাইন্যান্সের শাখা স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক: স্থাতনান্তরিত হলো বাংলাদেশ ফাইন্যান্সের চট্টগ্রামের অফিস। এখন থেকে চট্টগ্রামবাসী আরও উন্নত ও সুসজ্জিত পরিবেশে বাংলাদেশ ফাইন্যান্সের আর্থিক সেবা নিতে পারবেন; এর জন্য যেতে হবে প্রতিষ্ঠানটির নতুন ঠিকানা আগ্রাবাদের আজিজ কোর্টের ২০ তলায়।

গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন ও তাঁর মা বিবি আমেনা ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন। নতুন শাখাটির আর্থিক সেবা ডিজিটালভাবে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, বন্দর শহরের আকর্ষণীয় লোকেশনের এই অফিস; আর্থিক সেবাদানে সেরা ও আধুনিক সুযোগ-সুবিধায় পরিপূর্ণ থাকবে- যা প্রশংসনীয়। করোনার মধ্যেও বাংলাদেশ ফাইন্যান্সের শক্ত ভিত্তি দেশে বিদেশে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ। তিনি বলেন, ক্লায়েন্টকে সর্বোচ্চ সেবা দেয়া এবং বাড়তি যত্ন নেয়ার ক্ষেত্রে আজিজ কোর্টের নতুন শাখাটি বিশেষ ভূমিকা রাখবে। শুধু তাই নয়; দারুণ পরিবেশে অনলাইন সেবা পেতেও ক্লায়েন্টরা স্বাচ্ছন্দ অনুভব করবে। পরবর্তী ৩ বছরে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যালেন্স শিট ৭ হাজার ৫শ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশাও প্রকাশ করেন কায়সার হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম, বাংলাদেশ ফাইন্যান্সের ভাইস-চেয়ারম্যান ইকবাল ইউ আহমেদ, পরিচালক মো. রোকনুজ্জামান এফসিএ, আনোয়ার গ্রুপের টেক্সটাইল ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন মেহমুদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের পরিচালক ইউসুফ আমান, ফুরকান মুহাম্মদ এন হোসেন, বিডি সিকিউরিটিজের পরিচালক ফোরকান আহমেদ মুন, ব্যবস্থাপনা পরিচালক এএইচএম নাজমুল হাসান, বিডি ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক বরুন প্রসাদ পল, বাংলাদেশ ফাইন্যান্সের চট্টগ্রাম শাখার শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন, চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী, সুধী সমাজ, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ক্লায়েন্টসহ স্থানীয়রা।

উদ্বোধন শেষে বাংলাদেশ ফাইন্যান্সের মঙ্গল চেয়ে দোয়া কামনা করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা