বাণিজ্য

গ্রামীণফোন স্টার গ্রাহকরা পাবে এমটিবি'র ক্রেডিট কার্ড

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং গ্রামীণফোন লিমিটেড সম্প্রতি একটি হোটেলে জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত কো-ব্র্যান্ডেড ভিসা সিগনেচার এবং প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড উন্মোচন করেছে। দেশের একটি বেসরকারি ব্যাংক ও বৃহত্তম মোবাইল অপারেটরের যৌথ প্রয়াসে কাডের্র এই গুরুত্বপূর্ণ সেবার সূচনা হলো। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত। এই নতুন কার্ডের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের আরো সমৃদ্ধ ও স্বতন্ত্র অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছি।’

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বাংলাদেশের ডিজিটালাইজেশনের সাথে সঙ্গতি রেখে গ্রাহকদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্ব প্রদান করেন।

তিনি বলেন, ‘এই ধরনের অংশীদারিত্ব গ্রাহকদের অভিজ্ঞতার মান উন্নত করতে এবং তাদের জন্য নতুন সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি যে, এই অংশীদারিত্ব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং গ্রামীণফোনের গ্রাহকদের উপকৃত করবে। আমরা ভবিষ্যতেও এই ধরনের অংশীদারিত্ব প্রসারিত করতে আগ্রহী।’

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, ‘বাংলাদেশের জনগণের ডিজিটাল অন্তর্ভুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কো-ক্রিয়েশন হচ্ছে অন্যতম সেরা পন্থা। দীর্ঘ পথচলায় আমরা আমাদের সেবাগুলোর মাধ্যমে গ্রাহকদের বিশ্বাস এবং আস্থা অর্জন করে চলেছি এবং আমাদের উদ্ভাবনী অফার ও সেবার মাধ্যমে গ্রাহকরাও তাদের জীবনে নতুন মাত্রা যোগ করার ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রাখে। জিপি স্টার বাংলাদেশের সবচেয়ে বড় ও আস্থার প্লাটফর্ম। আমি মনে করি, এমটিবি-জিপি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এমটিবি ও জিপি’র গ্রাহকদের পছন্দের সেবা হিসেবে জায়গা করে নিবে। গ্রাহকরা তাদের পছন্দের ডিজিটাল পদ্ধতিতে দ্রুত ও বিকশিত জীবনধারার সাথে মানানসই উপায়ে আরো কাছে সেবাগুলো পাবে।’

এই অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, গৌতম প্রসাদ দাস ও তারেক রিয়াজ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, আজম খান, হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট এবং মো. আবু বকর সিদ্দিক, হেড অব কার্ডস। গ্রামীণফোনের পক্ষে মোহাম্মদ সাজ্জাদ হাসিব, চিফ মার্কেটিং অফিসার, নাফিস আনোয়ার চৌধুরী, হেড অব মার্কেটিং এবং খায়রুল বাশার, হেড অব কমিউনিকেশন্স এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই কার্ড হোল্ডাররা কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন, যেমন: প্রথম বছরে কার্ডেও ফি প্রযোজ্য নয়, লাউঞ্জকি’র আওতায় বিশ্বব্যাপী ১১০০ এয়ার লাউঞ্জ বিনামূল্যে ব্যবহার, দেশজুড়ে এমটিবি এয়ার লাউঞ্জ বিনামূল্যে ব্যবহার, মিট ও গ্রিট সেবা, শুভচ্ছোসূচক এমটিবি প্রোটেকশন প্লান, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সেবাসহ আরো অনেক সেবা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা