বাণিজ্য
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ

৮ মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করলো বার্জার

প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের (এফএফএ) আটজন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)। একইসাথে নির্বাচন করা হয়েছে এ বছরের ‘বার্জার স্টুডেন্ট অব দ্য ইয়ার।’ ‘বার্জার অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস অব ফাইন আর্ট, ইউনিভার্সিটি অব ঢাকা’ শীর্ষক এই অ্যাওয়ার্ড প্রোগ্রামের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আটটি বিভাগের অধীনে অনার্স প্রোগ্রামে সর্বোচ্চ সিজিপিএ পাওয়া শিক্ষার্থীদের স্বীকৃতি জানানো।

প্রতিভাবান শিক্ষার্থীদের স্বীকৃতি জানানোর উদ্যোগকে ঘিরে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর বিপিবিএল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মধ্যে একটি পাঁচ বছরের সমঝোতা চুক্তি স্মাক্ষরিত হয়। এই বছরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের মো. হেলাল হোসেন।

তিনি মেধা বৃত্তির পাশাপাশি, ২০১৯ শিক্ষাবর্ষের জন্য ৫০ হাজার টাকা পুরস্কারও জিতেছেন। বাকি সাত শিক্ষার্থী হচ্ছেন– ইমরান হাসান (গ্রাফিক ডিজাইন বিভাগ), তাফান্নুম কাগজি (ছাপচিত্র বিভাগ), সন্দীপ্ত মল্লিক শবনম (প্রাচ্যকলা বিভাগ), মো. আবু ইবনে রাফি (সিরামিক বিভাগ), শিমুল কুমার পাল (ভাস্কর্য বিভাগ), শারমিন খাতুন (কারুশিল্প বিভাগ) এবং মো. নওশাদ ইসলাম (শিল্পকলার ইতিহাস বিভাগ)। তারা প্রত্যেকে ৩০ হাজার টাকা মেধা বৃত্তি পেয়েছেন। এরা সকলেই ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিপিবিএল’র সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী, হেড চ্যানেল এনগেজমেন্ট এ এম এম ফজলুর রাশিদ, হেড মার্কেট রিসার্চ রেইনা আশফিন খান এবং বিপিবিএল ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপিবিএল’র সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘এদেশে বার্জার কেবল একটি সাধারণ পেইন্ট সল্যুশন ব্র্যান্ড নয়। প্রায় প্রতিটি বাড়িতে এটি আনন্দ আর প্রত্যাশার এক নাম। আমরা তরুণ প্রতিভার পৃষ্ঠপোষকতার পাশাপাশি সম্ভাবনাময় শিক্ষার্থীদের ক্যারিয়ারের পথ সুগম করতে চাই। আর এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। এই বছরের সকল বিজয়ীদের অভিনন্দন এবং ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য তাদের শুভকামনা জানাই।’

উল্লেখ্য, বার্জার পেইন্টস বাংলাদেশ যাত্রা শুরু করে ১৯৭০ সালে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ঢাকায়। সারাদেশব্যাপী বার্জারের ১৪ সেলস ডিপো, ১৬ এক্সপেরিয়েন্স জোন রয়েছে। রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে প্রতিষ্ঠানটির দুটি কারখানা রয়েছে। বার্জার পেইন্টস বাংলাদেশে প্রায় ১০০০ মানুষ কর্মরত আছেন এবং সারাদেশব্যাপী প্রতিষ্ঠানটির ৩০০০ হাজারেরও বেশি ডিলার রয়েছে। রং শিল্পে প্রতিষ্ঠানটির ২৫০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। রং সংশ্লিষ্ট পণ্যের বৈচিত্রতা এবং গ্রাহকদের মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষ রং কোম্পানীগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুণগত মানের পণ্য উৎপাদন এবং গ্রাহক সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা