বাণিজ্য

সূচকের উত্থানে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ নভেম্বর) সূচকের বড় উত্থান হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জান গিয়েছে।

তথ্য বিশ্লেষণে জানা যায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) লেনদেন শেষে ডিএসইএক্স ১১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৫৬ পয়েন্টে অবস্থান করছে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৪ বৃদ্ধি পেয়েছে।

সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনও কিছুটা বৃদ্ধি পেয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৪৯১ কোটি টাকার। গত দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪২১ কোটি টাকার।

লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২১৯ টির, হ্রাস পেয়েছে ১৩০ টির এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে - বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি, ব্র্যাক ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফয়েস লিমিটেড, এনআরবিসি ব্যাংক, কেটিএল এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স।

দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে - এবিব্যাংক, এসিএমই পেস্টিসাইড লিমিটেড, ওরিয়ন ফার্মা, সেনাকল্যাণ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড, আইএফআইসি, ডেফোডিল কম এবং বে লিজিং।

এ দিকে সিএসই ৬৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৪৮ টির, হ্রাস পেয়েছে ১১০ টির, ৩২ টির দর অপরিবর্তিত রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা