বাণিজ্য

সূচকের বড় উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ নভেম্বর) লেনদেনের শুরুতে মূল্যসূচকের বড় উত্থান প্রবণতা দেখা যাচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনেও ভালো গতি দেখা যাচ্ছে। দুই বাজারেই প্রথম ঘণ্টার লেনদেনে সবকটি সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে যায়।

লেনদেনের শুরুতে দেখা দেওয়া এ বড় উত্থান প্রথম ঘণ্টাজুড়েই অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সকাল ১১টা ১৬ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় ৮১ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৪ পয়েন্ট বেড়েছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৯২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৪৮টির। আর ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪১২ কোটি ৫৪ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১৭ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ২৮ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৭৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা