বাণিজ্য

বিদেশি মুদ্রায়ও জ্বালানি তেল কিনতে পারবে বিদেশি এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক: দেশে কার্যরত বিদেশি এয়ারলাইন্সগুলো এখন থেকে স্থানীয় আয় বৈদেশিক মুদ্রায় রূপান্তরের মাধ্যমে জ্বালানি তেল কিনতে পারবে বলে এক সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন দেশে কর্মরত বিদেশি এয়ারলাইন্সগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি থেকে কেবল টাকা ব্যবহার করে জ্বালানি তেল কিনতে পারতো।

সোমবার (১৫ নভেম্বর) এই সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল কম্পানি থেকে তেল ক্রয় বাবদ বৈদেশিক মুদ্রায় ড্রাফ্ট ইস্যু করার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ক্ষমতা প্রদান করেছে। ফলে দেশে কর্মরত বিদেশি এয়ারলাইন্সের পক্ষে এডি ব্যাংক বৈদেশিক মুদ্রায় ড্রাফ্ট ইস্যু করতে পারবে। এক্ষেত্রে রিপোর্টিং বিবরণীতে পরিশোধ বাবদ সমতুল্য টাকার অংক দেখানো যাবে।

এতে আরো বলা হয়, বৈদেশিক মুদ্রায় পরিশোধিত জ্বালানি তেলের মূল্য বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে পরিচালিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখা যাবে। আলোচ্য অর্থ আমদানি ব্যয়ে ব্যবহার করা যাবে কিংবা স্থানীয় মুদ্রায় নগদায়ন করা যাবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা