বাণিজ্য

এডিবির সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি সই

নিজস্ব প্রতিবেদক:

দেশের করোনা মহামারির সংক্রমণ মোকাবিলার জন্য বাজেট সহায়তা হিসেবে অনুমোদিত ৫০ কোটি ডলার ঋণের বিষয়ে এশিয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে সরকারের একটি চুক্তি সই হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এই ঋণের পরিমাণ ৪ হাজার ২৫০ কোটি টাকা।

গত ৭ মে ম্যানিলাতে এডিবির পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন করে।

সোমবার (১১ মে) এডিবি এবং সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এই ঋণচুক্তি সই হয়। ইআরডির সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। এডিবির বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মনমোহন প্রকাশ বলেন, এই সহায়তা জীবন ও জীবিকার জন্য, যা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই প্রয়োজন। মাত্র ১ মাসের মধ্যে এই ঋণের পুরো প্রক্রিয়া শেষ করা হয়েছে। বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় ফিরে যেতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এডিবির এই ঋণ কভিড-১৯ এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে। প্রায় দেড় কোটির বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। এই ঋণের অর্থে অন্তত ২০ লাখ দরিদ্র পরিবার ২ হাজার টাকা করে নগদ সহায়তা পাবে। তৈরি পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা দিতে গঠিত প্রণোদনা তহবিলে এডিবির এই ঋণ কাজে লাগানো হবে।

এর আগে গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবি। 'কভিড-১৯ প্রতিরোধে জরুরি সাড়া' প্রকল্পের আওতায় এই ঋণ নেওয়া হচ্ছে, যা ১৭টি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ এবং আইসোলেশন ইউনিটের উন্নয়নসহ কিছু জরুরি কেনাকাটায় ব্যবহার করা হবে।

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৭ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনা মহামারির প্রভাব মোকাবিলায় এডিবির আর্থিক সহায়তা প্যাকেজের আকার ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার। বাংলাদেশ এডিবির এই কোভিড-১৯ প্যাকেজ থেকে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা চেয়েছিল।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা