বাণিজ্য

শর্তসাপেক্ষে ব্যবসা-বাণিজ্য চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংকটময় পরিস্থিতিতেও ঈদুল ফিতরের কথা মাথায় রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ১০ মে থেকে খুলবে হাটবাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল। তবে ব্যবসা-বাণিজ্য শুরু করতে বেশ কয়েকটি শর্তজুড়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি এফবিসিসিআইয়ের সভাপতি, দেশের সব বাণিজ্য সংগঠন ও চেম্বারের সভাপতি এবং চেয়ারম্যান ও বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, 'কোভিড-১৯ রোগের বিস্তার রোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগামী ৭ থেকে ১৬ মে পর্যন্ত (সাপ্তাহিক ছুটিসহ) সাধারণ ছুটি বৃদ্ধি/জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা/সীমিত করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরই পরিপ্রেক্ষিতে রমজান ও ঈদুল ফিতরকে বিবেচনায় রেখে সরকার সীমিত পরিসরে শর্তসাপেক্ষে ব্যবসা-বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।'

'শর্তসাপেক্ষে সীমিত পরিসরে দোকান-পাট ও শপিংমল আগামী ১০ মে থেকে সীমিত আকারে চালু করা যেতে পারে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো'

তবে এ জন্য চিঠিতে চারটি শর্তের কথা বলা হয়। তা হলো-

১. দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে সীমিত রাখতে হবে।

২. দোকানপাট ও শপিংমলে কেনাবেচার সময় পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধির প্রতিপালন নিশ্চিত করতে হবে।

৩. প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হাত ধোয়াসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা গ্রহণ করতে হবে।

৪. শপিংমলে আগত যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা