বাণিজ্য

কমেছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক : সরকারঘোষিত কঠোর বিধিনিষেধে আতঙ্ক ছড়ানোয় রাজধানীর বাসিন্দাদের অতিরিক্ত কেনাকাটার কারণে পেঁয়াজের দাম দুই দফা বাড়লেও এখন নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমেছে। গত দুইদিনে খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা এবং পাইকারিতে ৭ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে এখন ভালো মানের হালি পেঁয়াজে ভরপুর। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ক্রেতা কম। যে কারণে দামও কমে গেছে। ক্রেতারা আবার অস্বাভাবিক আচরণ না করলে সহসা পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা কম।

তারা বলছেন, লকডাউনের আতঙ্কে দুইদিন মানুষ প্রচুর পেঁয়াজ কিনেছেন। ক্রেতাদের বাড়তি ক্রয়ের কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়। এ কারণে দাম বাড়ে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ভালো মানের দেশি পেঁয়াজের খুচরা পর্যায়ে কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকা। দু’দিন আগে এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪০ টাকা কেজি। অপরদিকে পাইকারিতে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৮-২৯ টাকা, যা দু’দিন আগে ছিল ৩৫ টাকা।

মালিবাগ হাজীপাড়ার ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, পাইকারিতে দাম বাড়ায় দু’দিন আমরা পেঁয়াজের কেজি ৪০ টাকায় বিক্রি করেছি। এখন পাইকারিতে দাম কমেছে। এ কারণে আমরাও দাম কমিয়ে ৩৫ টাকা কেজি বিক্রি করতে পারছি।

রামপুরার ব্যবসায়ী মিলন শেখ বলেন, পেঁয়াজের দাম কখন কী হয় বলা মুশকিল। দু’দিন আগেই দু’দফা দাম বেড়ে কেজি ৪০ টাকা হয়েছিল। এখন আবার দাম কমে ৩৫ টাকা হয়েছে। দাম কমলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। দু’দিন ধরে পেঁয়াজের বিক্রি নেই বললেই চলে। এ অবস্থা থাকলে সামনে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

বাড্ডার ব্যবসায়ী আলী ইমাম বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানের মধ্যে পড়েছি। আড়ৎ থেকে ৩৫ টাকা কেজি কিনে আনা পেঁয়াজ এখন ৩৫ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। ৩৫ টাকা কেজি কেনা পেঁয়াজ এখনও এক মণের ওপরে রয়েছে। সামনে দাম কমে গেলে লোকসান আরও বাড়বে।

তিনি বলেন, কঠোর লকডাউনের খবরে যেভাবে পেঁয়াজের দাম বেড়েছিল, তাতে ধারনাও করতে পারিনি দু’দিনের মধ্যে দাম কমে যাবে। এমনি ব্যবসার পরিস্থিতি ভালো না। এ পরিস্থিতে পেঁয়াজ কিনে লোকসান গুনতে হচ্ছে। আমাদের কষ্ট দেখার মতো কেউ নেই।

কারওয়ানবাজারের ব্যবসায়ী গৌতম বাবু বলেন, পাইকারি বাজারে এখন যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে, তার সবই হালি পেঁয়াজ। বাজারে ভালো মানের এই পেঁয়াজের প্রচুর সরবরাহ রয়েছে। কিন্তু ক্রেতা খুব কম। এ কারণে দাম কমে গেছে।

তিনি বলেন, এর আগে লকডাউন আতঙ্কে ক্রেতারা বাড়তি পরিমাণে পেঁয়াজ কিনে রেখেছেন। যে কারণে এখন তারা পেঁয়াজ কিনছেন না। দু’দিন বাড়তি কেনার কারণে পেঁয়াজের একটু দাম বেড়ে ছিল। বিক্রি কমে যাওয়া দামও কমেছে।

পেঁয়াজের এই পাইকারি বিক্রেতা আরও বলেন, এখন পাইকারিতে ভালো মানের দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২৮-২৯ টাকা। রোজার আগে পেঁয়াজের দাম নতুন করে বাড়ার সম্ভাব না খুব কম। বরং কেজিতে দাম আরও এক-দুই টাকা কমতে পারে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা